× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১২:০১ পিএম

হৃতিক-দীপিকা ভক্তদের জন্য দুঃসংবাদ, বাতিলের খাতায় ‘ফাইটার ২’!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১২:০১ পিএম

হৃতিক-দীপিকার ‘ফাইটার ২’ বাতিলের খাতায় ! ছবি : সংগৃহীত

হৃতিক-দীপিকার ‘ফাইটার ২’ বাতিলের খাতায় ! ছবি : সংগৃহীত

আকাশপথে অ্যাকশন আর হৃতিক-দীপিকা রসায়নে ২০২৪ সালে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল ‘ফাইটার’। তবে বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পাওয়ায় সিনেমাটির সিক্যুয়েল নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এবার সেই জল্পনা আর ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাফ জানিয়ে দেওয়া হলো-আপাতত আসছে না ‘ফাইটার ২’।

বিনোদন ডেস্ক: আকাশছোঁয়া প্রত্যাশা থাকলেও বাস্তবতায় ডানা মেলছে না ‘ফাইটার ২’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে বলিউডে দীর্ঘদিন ধরে চলা আলোচনার আগুনে জল ঢেলে দিলেন সংশ্লিষ্টরা। হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের রসায়ন নিয়ে ভক্তদের উচ্ছ্বাস থাকলেও নির্মাতাদের পক্ষ থেকে সিক্যুয়েল নিয়ে কোনো সবুজ সংকেত মেলেনি।

বলিউড পাড়ায় জোর গুঞ্জন ছিল যে, সিদ্ধার্থ আনন্দ ও হৃতিক রোশন গোপনে ‘ফাইটার ২’-এর ছক কষছেন। তবে সাম্প্রতিক এক সূত্রের দাবি অনুযায়ী, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। পরিচালক কিংবা অভিনেতা- কারও মধ্যেই এই প্রজেক্ট নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সহজ কথায়, বড় পর্দায় এই আকাশযুদ্ধের পরবর্তী অধ্যায় দেখার জন্য ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে।

‘ফাইটার ২’ নিয়ে নিরাশার মাঝেও হৃতিক ভক্তদের জন্য চমক হয়ে এসেছে হলিউড সুপারস্টার রায়ান গসলিংয়ের সঙ্গে তার ভার্চুয়াল কথোপকথন। দুই তারকার আলোচনায় উঠে এসেছে মহাকাশ বিজ্ঞান এবং সায়েন্স ফিকশন সিনেমার আবেদন। রায়ান গসলিংয়ের নতুন সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’-র প্রশংসা করার পাশাপাশি হৃতিক টেনে আনেন তার নিজের কালজয়ী ছবি ‘কোই... মিল গায়া’-র কথা। ভিন্ন ভিন্ন সংস্কৃতির দর্শকদের মন জয়ে কল্পবিজ্ঞানের গুরুত্ব নিয়ে একমত হন দুই তারকা।

অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন হৃতিক রোশন। প্রাইম ভিডিওর আসন্ন থ্রিলার সিরিজ ‘স্টর্ম’-এর ব্যাটন ধরেছেন তিনি। অজিতপাল সিংয়ের পরিচালনায় মুম্বাইয়ের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে অভিনয় করছেন পার্বতী থিরুবোথু, আলায়া এফ ও সাবা আজাদের মতো তারকারা।

‘ওয়ার ২’-এর বিশাল সাফল্যের পর হৃতিকের প্রোডাকশন হাউসের এই নতুন প্রজেক্টটি এখন বলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাই ‘ফাইটার ২’ না এলেও হৃতিক যে সম্পূর্ণ নতুন ঢঙে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তা বলাই বাহুল্য।

রূপালী বাংলাদেশ

Link copied!