× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম

প্রাণে বেঁচে গেলেন পারশা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম

পারশা মাহজাবীন পূর্ণি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পারশা মাহজাবীন পূর্ণি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। শনিবার (১৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় তার গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণসংশয়ে পড়েন এই গায়িকা।

এদিন দুপুরে বিষয়টি নিয়ে ভেরিফায়েড ফেসবুকে পারশা লেখেন, কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!

গণমাধ্যমে নিশ্চিত করে তিনি বলেন, আমি উবারে করে বনানী যাচ্ছিলাম। কুর্মিটোলার সামনে গাড়িতে হুট করে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে বেরিয়েছি। কীভাবে যে বের হয়েছি বলতে পারব না।

এর আগে অন্য একটি পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে দাউ দাউ করছে আগুন। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসের জ্বালানির জোগান দিয়েছিল কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণির গান। ‘চলো ভুলে যাই’ শিরোনামে মেধা শহীদদের নিয়ে ১০ মিনিটে লেখা গানটি বিশ্বের আনাচ-কানাচে ছড়িয়ে পড়তেও লেগেছিল অল্প সময়। পারসার কথা ও সুরে লেগে থাকা হাহাকার অশ্রু ঝরিয়েছিল দেশবাসীর।

গানের পাশাপাশি নানা বিজ্ঞাপন ও ওভিসিতে  অভিনয় করেছেন। সবশেষ জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে অভিনয় করে। এতে ঊষা চরিত্রে দেখা গেছে পারশাকে। 

আরবি/এসএমএ

Link copied!