× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৬:৩৮ পিএম

ফারজানা সিথির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৬:৩৮ পিএম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারজানা সিথির নামে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে একটি দাবিদাওয়া তুলে ধরতে দেখা যায়। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি একটি সম্পাদিত ভিডিও-যেখানে ভিন্ন একজন নারীর শরীরের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ফারজানার মুখ বসানো হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের তথ্যমতে, ভিডিওটি মূলত ‘তনু আগরওয়াল’ নামের এক ভারতীয় ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া, যেটি ২০২৪ সালের ১ নভেম্বর পোস্ট করা হয়েছিল। 

মুখ বাদে ভিডিওতে থাকা নারীর পোশাক, অঙ্গভঙ্গি ও পেছনের পরিবেশ হুবহু মিলে গেছে ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে।

ফারজানা সিথির নামে প্রচারিত ভুয়া ভিডিও (বামে) ও তনু আগরওয়ালের প্রকৃত ভিডিও (ডানে)। ছবি - সংগৃহীত

বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই নারীর মুখের জায়গায় ফারজানার মুখ বসিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এটি কোনোভাবেই ফারজানার নিজস্ব বা আসল ভিডিও নয়। 

সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণেও দেখা গেছে, সেখান থেকে নিয়মিত এ ধরনের ভিডিও পোস্ট করা হয় এবং অ্যাকাউন্টের অবস্থানও ভারতে।

এই প্রেক্ষিতে স্পষ্টভাবে বলা যায়, ফারজানা সিথিকে কেন্দ্র করে দাবিতে প্রচারিত ভিডিওটি একটি কৃত্রিমভাবে সম্পাদিত ভিডিও এবং এর সত্যতার কোনো ভিত্তি নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!