× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৮:১৮ পিএম

কটাক্ষের মুখেও গাজাবাসীর পক্ষে সরব বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৮:১৮ পিএম

অভিনেত্রী স্বরা ভাস্কর। ছবি - সংগৃহীত

অভিনেত্রী স্বরা ভাস্কর। ছবি - সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে সোচ্চার রয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। মুম্বাইয়ে ফিলিস্তিনের সমর্থনে সভার প্রচারে অংশ নিয়ে সম্প্রতি কটাক্ষের শিকার হলেও থামেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার পক্ষে লাগাতার পোস্ট দিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।

সোমবার রাতে গাজার একটি মর্মান্তিক ছবি শেয়ার করেন স্বরা। ছবিতে দেখা যায়, এক বাসিন্দার ক্ষতবিক্ষত দেহ। লেখিকা আসাল রাদের মূল পোস্টটি শেয়ার করে স্বরা লেখেন, ‘এই মুহূর্তে গাজা।’ 

এরপর এক্স হ্যান্ডলে গাজার এক বাসিন্দার বক্তব্য রি-পোস্ট করেন তিনি। সেখানে গাজার সেই ব্যক্তি লেখেন, ‘পরিবারের জন্য খাবার আনতে বেরিয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আমিও থাকতে পারতাম।’

ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েবের একটি পোস্টও সমর্থন জানিয়ে শেয়ার করেন স্বরা। ওই পোস্টে ক্লদিয়া লেখেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘনের জন্য ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক।’ 

ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে এ ধরনের বহু পোস্ট করেছেন স্বরা।

এর আগে মুম্বাইয়ের আজাদ ময়দানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে একটি সভা হয়। সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টিসহ কয়েকটি বাম দলের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। 

সেই সভার প্রচারের দায়িত্ব নিয়েছিলেন স্বরা। পোস্টার শেয়ার করে তিনি সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান। এরপর তাকে কটাক্ষ করে প্রশ্ন করা হয়, ‘পহেলগাঁও কাণ্ডের সময়ে কোথায় ছিলেন?’ তবে অনেকেই তাকে সমর্থনও জানিয়েছেন। 

উল্লেখ্য,অভিনেত্রী স্বরা ভাস্কর ‘রাঞ্জানা’, ‘তনু ওয়েডস মনু’,‘তনু ওয়েডস মনু রিটার্ন্স’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত।

তথ্যসূত্র: আল-জাজিরা, গার্ডিয়ান, হিন্দুস্তান টাইমস, ইন্ডিপেন্ডেন্ট। 

রূপালী বাংলাদেশ

Link copied!