× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ১২:৩০ পিএম

ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, যা জানালেন স্বামী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ১২:৩০ পিএম

সংগীতশিল্পী ফরিদা পারভীন। ছবি- সংগৃহীত

সংগীতশিল্পী ফরিদা পারভীন। ছবি- সংগৃহীত

গত কয়েক বছর যাবত কিডনির রোগ, শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন একুশে পদকপ্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে ৫ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন গায়িকা।

তবে এরমধ্যে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ হয়ে পড়েন।

ফরিদার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে ফোনে গায়িকার স্বামী গাজী আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওনার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা খুব খারাপ এটা তো সত্য। কিন্তু উনি এখনো বেঁচে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। যা আমার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে।’ 

সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

২০১৯ সাল থেকে কিডনি রোগে আক্রান্ত হন গুণী এ সংগীতশিল্পী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। কিডনির রোগ, ফুসফুসের রোগসহ আরও কয়েকটি জটিলতা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!