× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৪১ এএম

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৪১ এএম

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নোরা ফাতেহীর গাড়ি। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নোরা ফাতেহীর গাড়ি। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দুর্ঘটনায় তার কনকাশন (মস্তিষ্কে হালকা আঘাত) হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে বড় কোনো অভ্যন্তরীণ আঘাত বা রক্তক্ষরণের প্রমাণ পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে অংশ নিতে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে নোরার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়িত গাড়িটির চালক মদ্যপ ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকেরা তাকে বিশ্রামের পরামর্শ দিলেও নোরা সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই কনসার্টে ডেভিড গেটারের সঙ্গে মঞ্চে ওঠার পাশাপাশি তাদের আসন্ন আন্তর্জাতিক সিঙ্গেলের একটি ঝলক উপস্থাপন করার কথা রয়েছে নোরার। ওই গানে ডেভিড গেটা ও মার্কিন গায়িকা সিয়ারা একসঙ্গে কাজ করেছেন।

সম্প্রতি মরক্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেট নাইট শো ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অভিষেক করেছেন। সেখানে তিনি জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে ‘হোয়াট ডু আই নো? জাস্ট অ্যা গার্ল’ গানে পারফর্ম করেন।

সংগীতের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন নোরা ফাতেহি। দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’-এ কাজ করছেন তিনি। এ ছাড়া চলতি বছরে তার মুক্তিপ্রাপ্ত ও আসন্ন প্রজেক্টের তালিকায় রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।

রূপালী বাংলাদেশ

Link copied!