× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:১৪ পিএম

এবার গুরুতর আহত ইমরান হাশমি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:১৪ পিএম

বলিউড অভিনেতা ইমরান হাশমি।

বলিউড অভিনেতা ইমরান হাশমি।

২০২৫ সালটি বলিউডের জন্য মিশ্র অনুভূতির বছর হয়ে উঠেছে। একদিকে যেমন ‘ধুরন্ধর’র মতো ব্লকবাস্টার সিনেমা দর্শকের উন্মাদনা বাড়িয়েছে, অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও আসরানীর মতো কিংবদন্তি তারকাদের হারিয়ে শোকস্তব্ধ বলিউড। এই আবহ কাটতে না কাটতেই এবার দুঃসংবাদ এলো অভিনেতা ইমরান হাশমিকে ঘিরে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানে চলছে ইমরান হাশমির নতুন ছবি ‘আওয়ারাপন ২’-এর শুটিং। সেখানেই একটি উঁচু জায়গায় অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হঠাৎ তার পেটের পেশি ছিঁড়ে যায়। আঘাত এতটাই গুরুতর ছিল যে শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সিদ্ধান্তে জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকেরা তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দেন।

কিন্তু পেশাদারিত্বের নজির গড়ে বিশ্রামের বদলে কাজে ফেরার সিদ্ধান্ত নেন ইমরান হাশমি। তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বড় অঙ্কের ক্ষতির আশঙ্কা ছিল বলেই জানা গেছে। সে কারণেই অস্ত্রোপচারের পর অল্প সময়ের মধ্যেই শুটিং সেটে ফিরে যান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পেটে ব্যান্ডেজ বেঁধে শারীরিক অস্বস্তির মধ্যেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন হাশমি। জানা গেছে, শুটিংয়ের ফাঁকে ফাঁকে চিকিৎসকদের পরামর্শ মেনে নিজের যত্ন নিচ্ছেন অভিনেতা এবং প্রয়োজনীয় ওষুধ ও কড়া ডায়েট অনুসরণ করছেন।

এর আগে  মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দুর্ঘটনায় তার কনকাশন (মস্তিষ্কে হালকা আঘাত) হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে বড় কোনো অভ্যন্তরীণ আঘাত বা রক্তক্ষরণের প্রমাণ পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে অংশ নিতে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে নোরার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়িত গাড়িটির চালক মদ্যপ ছিলেন বলে জানা গেছে।

Link copied!