× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:০৫ এএম

তিন যুগ পর এক ফ্রেমে অমিতাভ বচ্চন ও কমল হাসান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:০৫ এএম

অমিতাভ বচ্চন ও কমল হাসান। ছবি : সংগৃহীত

অমিতাভ বচ্চন ও কমল হাসান। ছবি : সংগৃহীত

তিন দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রুপালি পর্দার দুই কিংবদন্তি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও দক্ষিণী সিনেমার মহাতারকা কমল হাসান আবার এক ফ্রেমে ধরা দিলেন।‘ কল্কি ২৮৯৮ এডি’র পরবর্তী কিস্তি বা ‘কল্কি ২’-এর শুটিং সেটে তাদের এই পুনর্মিলন ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সময় বয়ে গেছে ৩৫ বছরেরও বেশি। ১৯৮৫ সালে ‘গ্রেপ্তার’ সিনেমায় শেষবার একসঙ্গে পর্দা কাঁপিয়েছিলেন তারা। এরপর দীর্ঘ বিরতি। অবশেষে হায়দরাবাদে সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়াল ‘কল্কি ২’-এর শুটিং সেটে দীর্ঘ তিন যুগ পর ক্যামেরার সামনে মুখোমুখি হলেন অমিতাভ বচ্চন ও কমল হাসান।

ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন
অমিতাভ বচ্চন তার ব্যক্তিগত ব্লগে এই বিশেষ মুহূর্তের দুটি ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দুই মহাতারকাকে প্রাণখোলা হাসিতে গল্প করতে দেখা যায়। আর অন্যটিতে তারা একে অপরকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে আছেন। ছবির ক্যাপশনে ‘বিগ বি’ লিখেছেন, “অসাধারণ কমল হাসানের সঙ্গে দেখা হলো... এই বয়সে এসে আবার আমরা একসাথে কাজ করছি... ‘গ্রেপ্তার’ সিনেমার পর।” মুহূর্তের মধ্যেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শুটিং অভিজ্ঞতা ও প্রস্থেটিক মেকআপ
বর্তমানে হায়দরাবাদে সিনেমার কাজ চলছে। অমিতাভ বচ্চন তার ব্লগে শুটিংয়ের কিছু দৃশ্য এবং তাকে দেখতে আসা ভক্তদের ভিড়ের ছবিও পোস্ট করেছেন। ছবিগুলোতে তাকে ভারী প্রস্থেটিক মেকআপে দেখা গেছে, যা দেখে বোঝা যাচ্ছে সিক্যুয়ালের প্রথম পর্বের মতো এখানেও তার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম পর্বে কমল হাসানের উপস্থিতি সীমিত থাকলেও দ্বিতীয় পর্বে তাকে একটি বিশেষ কিন্তু প্রভাবশালী ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে।

সিনেমার নেপথ্য কথা
নাগ অশ্বিনের পরিচালনায় এবং বৈজয়ন্তী মুভিজের প্রযোজনায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮ এডি’ বক্স অফিসে ১০০০ কোটি রুপির বেশি আয় করে ইতিহাস গড়েছিল। পৌরাণিক কাহিনির সঙ্গে বিজ্ঞান কল্পকাহিনির মিশেলে তৈরি এই সিনেমায় অমিতাভ ও কমল ছাড়াও ছিলেন প্রভাস ও দিশা পাটানি। তবে সূত্রের খবর অনুযায়ী, পারিশ্রমিক ও কর্মঘণ্টা নিয়ে বনিবনা না হওয়ায় দীপিকা পাড়ুকোনকে এই সিক্যুয়ালে দেখা যাচ্ছে না।

ভক্তদের প্রত্যাশা
১৯৮৫ সালে প্রয়াগ রাজের পরিচালনায় ‘গ্রেপ্তার’ সিনেমাটি ছিল তৎকালীন সময়ের বড় চমক। এত বছর পর দুই কিংবদন্তির এই রসায়ন আবার বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। অমিতাভ বচ্চনও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “রোববারের জনতার এই ভালোবাসা ও স্নেহ সব সময় থাকবে... আশা করি, সামনের রোববারও আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।”

রূপালী বাংলাদেশ

Link copied!