× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১১:৫৭ এএম

বিচ্ছেদের গুঞ্জনকে গুজব বললেন প্রিয়াঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১১:৫৭ এএম

বিচ্ছেদের গুঞ্জনকে গুজব বললেন প্রিয়াঙ্কা।  ছবি : সংগৃহীত

বিচ্ছেদের গুঞ্জনকে গুজব বললেন প্রিয়াঙ্কা। ছবি : সংগৃহীত

বলিউড থেকে হলিউড, নিজের অভিনয় দক্ষতা দিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। গুঞ্জন উঠেছে, স্বামী নিক জোনাসের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন এই অভিনেত্রী। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি দক্ষিণী গণমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া তার দাম্পত্য জীবন নিয়ে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটান। বিচ্ছেদের খবরকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে তিনি প্রশ্ন ছোড়েন, ‘মানুষ কি সত্যিই চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এই ধরনের গুজব ছড়ানো হয়, তা আমি এখনো বুঝতে পারি না।’

নিক ও প্রিয়াঙ্কার বয়সের পার্থক্য এবং ভিন্ন সংস্কৃতি নিয়ে প্রায়ই নেতিবাচক মন্তব্য শোনা যায়। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, সাংস্কৃতিক ভিন্নতা: তারা দুজন ভিন্ন দেশের এবং ভিন্ন ধর্মের মানুষ। আর বয়সের ব্যবধান রয়েছে, এই বয়সের পার্থক্য নিয়েও অনেকে কথা বলেন। এসব পার্থক্য থাকা সত্ত্বেও গত আট বছর ধরে তারা অত্যন্ত সুখে সংসার করছেন।

জীবনসঙ্গী হিসেবে নিক জোনাসকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি যে সঠিক ছিল, তা আবারও স্পষ্ট করেছেন প্রিয়াঙ্কা। তিনি জানান, পরিচয়ের মাত্র ছয় মাসের মাথায় তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। নিকের সাথে দেখা হওয়ার পরই তিনি অনুভব করেছিলেন যে, নিক-ই তার জীবনের জন্য সঠিক মানুষ।

বাইরের সমালোচনা বা গুজবকে তারা কখনোই গুরুত্ব দেন না বলে জানান এই অভিনেত্রী। প্রিয়াঙ্কার ভাষায়, ‘অন্যরা কী বলছে, তা নিয়ে আমরা ভাবি না। আমরা পরস্পরকে চেনা-জানা এবং নিজেদের সম্পর্কের প্রতিই বেশি মনোযোগী। আমরা খুবই সুখে আছি এবং একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি।’

বর্তমানে এই তারকা দম্পতি তাদের ক্যারিয়ার ও একমাত্র সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রিয়াঙ্কার এই সোজাসাপ্টা জবাবের পর ভক্তদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!