× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১০:১০ এএম

গোপনে বাল্যবন্ধুকে বিয়ে করলেন জুবিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১০:১০ এএম

জুবিন নটিয়াল। ছবি : সংগৃহীত

জুবিন নটিয়াল। ছবি : সংগৃহীত

তার গাওয়া প্রেমের গানগুলোতে মুগ্ধ লাখো তরুণ-তরুণী। কিন্তু এবার বাস্তব জীবনেও নিজের প্রেমের গল্প গুছিয়ে নিয়েছেন ভারতীয় জনপ্রিয় প্লেব্যাক গায়ক জুবিন নটিয়াল। বাল্যকালের বান্ধবীকে গোপনে বিয়ে করেছেন তিনি- সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

প্রথমে নীরব থাকলেও পরে এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি স্বীকার করেন জুবিন।

তিনি জানান, গত বছরই খুব ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

জুবিন বলেন, আমি বিয়ের মতো বিষয়গুলো ব্যক্তিগত ও পারিবারিক পরিসরে রাখতে পছন্দ করি। তাই খুব সীমিত আয়োজনেই বিয়ে করেছি।

তিনি আরও জানান, বিয়ের অনুষ্ঠান হয়েছিল ভারতের উত্তরাখণ্ডে, দেরাদুনে, পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে। তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন বলেই আয়োজন ছিল একেবারেই সাদামাটা।

গায়ক বলেন, তার জীবনসঙ্গীও শৈশবের বন্ধু। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই সম্পর্কটি ধীরে ধীরে প্রেমে রূপ নেয় এবং শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়।

জুবিন নটিয়াল বলেন, সে খুব সাধারণ জীবনযাপন পছন্দ করে। তাই আমরাও চাইনি কোনো বড় আয়োজন। পারিবারিকভাবেই সব সম্পন্ন করেছি।

উত্তরাখণ্ডের দেরাদুনে জন্ম নেওয়া জুবিন ২০১১ সালে রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ দিয়ে সংগীত জগতে পরিচিতি পান। এরপর একের পর এক হিট গান দিয়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন এই শিল্পী।

রূপালী বাংলাদেশ

Link copied!