× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:২৬ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতা ও সিনেমাট্রোগ্রাফারের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:২৬ পিএম

অভিনেতা ভারত কান্থ ও সিনেমাটোগ্রাফার জি সাই ত্রিলোক। ছবি : সংগৃহীত

অভিনেতা ভারত কান্থ ও সিনেমাটোগ্রাফার জি সাই ত্রিলোক। ছবি : সংগৃহীত

তেলেগু চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর ভারত কান্থ। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন সিনেমাটোগ্রাফার জি সাই ত্রিলোক।

জানা যায়, রোববার (১০ মে) রাতে ভারতের হায়দরাবাদ শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নেল্লোর থেকে হায়দরাবাদে ফেরার পথে আউটার রিং রোডের এক্সিট নম্বর ১২-এর কাছে তাদের গাড়ি একটি কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত ভারত কান্থ ও সাই ত্রিলোক-দুজনেরই বয়স ছিল ৩১ বছর।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি আদিবাতলা থানার আওতাধীন এলাকায় ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বার্তা দেন সহকর্মী ও ভক্তরা। সাবেক ‘বিগ বস তেলেগু’ প্রতিযোগী আশু রেড্ডি আবেগঘন এক পোস্টে লেখেন, ‘তুমি আমার পরিবার ছিলে, আমার সবচেয়ে আপন মানুষ ছিলে। তোমাকে ছাড়া সবকিছু অসম্পূর্ণ লাগছে।’

তেলেগু বিনোদন অঙ্গনে অভিনেতা, নৃত্যশিল্পী ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন ভারত কান্থ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। গ্রামাম ও টেন্যান্ট সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। অন্যদিকে সাই ত্রিলোক তেলেগু চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!