× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৩:২৪ পিএম

শিল্পী সমিতির নির্বাচনে কমিশনার লিপু, আপিল বোর্ডে ছটকু আহমেদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৩:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। আসন্ন এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু। গত ১৮ মে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনের সহযোগী দুজন হলেন বিএইচ নিশান ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। আর আপিল বোর্ড প্রধান করা হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদকে। তার সহযোগী হিসেবে রয়েছে আরও প্রখ্যাত দুই পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও বাদল খন্দকার।

গত দুই মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন দেশজুড়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। এবার ভোটাররা কেমন পরিবেশ পাবেন, জানতে চাইলে শিল্পী সমিতির নতুন প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু বলেন, ‘শুনেছি আমাকে প্রধান করা হয়েছে। তবে চিঠি হাতে পাওয়ার পর এ বিষয়ে কথা বলতে পারব।’

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন নায়করাজ রাজ্জাক পুত্র বাপ্পারাজ ও আনোয়ারা বেগমের মেয়ে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে রয়েছে শিবা শানু ও জয়।

Link copied!