ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

স্বামীর সঙ্গে হানিমুনের অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:৫৬ পিএম
স্বামীর সঙ্গে হানিমুনের অন্তরঙ্গ মুহূর্তে অভিনেত্রী নীলা। ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা স্বামীর সঙ্গে হানিমুনের কিছু বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিগুলো ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গত ফেব্রুয়ারিতে দীর্ঘ সাত বছরের বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের পর কাজের ব্যস্ততার কারণে নতুন জীবনের আনন্দ পুরোপুরি উপভোগ করতে না পারলেও সম্প্রতি তারা সময় বের করে ঘুরে এসেছেন শ্রীলঙ্কায়।

হানিমুনের সময় ধারণ করা ছবিগুলোতে দেখা যায় সবুজ পাহাড়, সমুদ্র এবং প্রকৃতির মনোরম পরিবেশে স্বামীকে নিয়ে সময় কাটাচ্ছেন নীলা। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে কৌতূহল ও প্রশংসা দুটোই তৈরি হয়েছে।

ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে নীলা বলেন, সমুদ্র, পাহাড়, বৃষ্টি, কুয়াশা এবং দীর্ঘ পথযাত্রার প্রতিটি মুহূর্ত তাদের জন্য বিশেষ হয়ে উঠেছে। তার ভাষায়, প্রকৃতির এই বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য তাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে।

তিনি আরও জানান, ছুটি শেষে কাজে ফিরলেও শ্রীলঙ্কার স্মৃতি এখনও তাকে আবেগপ্রবণ করে রাখে।

উল্লেখ্য, নীলাঞ্জনা নীলার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাদের পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেম এবং শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়।