× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৯:২৭ পিএম

চারুকলায় ‘হৃৎকাব্যে প্রকৃতি’ শীর্ষক প্রদর্শনী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৯:২৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। ছবি - সংগৃহীত

শিল্পী মো. রকিবুল হাসানের চিত্রকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হলো   ‘ক্ষৎকাব্যে প্রকৃতি’ শীর্ষক ৪ দিন ব্যাপী প্রদর্শনী।

গতকাল শুক্রবার বিকালে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এই প্রদর্শনীর  উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক শিল্পী ড. আব্দুস সাত্তার। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক ড. আজহারুল ইসলাম চঞ্চল এবং গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক শিল্পী বেজা আসাদ আল হুদা অনুপম।

চিত্রকর্মে শিল্পী প্রকৃতি, মানুষ, পাহাড়, নদী, মেঘ, সমুদ্রের ঢেউ ইত্যাদি তুলে ধরেছেন। সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবশ্রেণির দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি। সোমবার ৩০ জুন শেষ হবে এই প্রদর্শনী।

রূপালী বাংলাদেশ

Link copied!