× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:১৭ পিএম

‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতার দায়িত্ব পেল ইমেকার্স বাংলাদেশ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে জাতীয় পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছে ইমেকার্স বাংলাদেশ। এই দায়িত্বের ফলে প্রতিষ্ঠানটি এখন থেকে দেশে প্রতিযোগিতাটির অফিসিয়াল কার্যক্রম, প্রতিযোগী নির্বাচন এবং আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের পুরো প্রক্রিয়া পরিচালনা করবে।

মিস ইন্টারকন্টিনেন্টাল অর্গানাইজেশনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইমেকার্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম আশরাফ-কে বাংলাদেশ শাখার জাতীয় পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সৌন্দর্য আসর হিসেবে পরিচিত। এবারের আয়োজন হবে প্রতিযোগিতাটির ৫৩তম আসর, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও নির্বাচিত প্রতিযোগী আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন।

ইমেকার্স বাংলাদেশ এর আগে দেশের ইভেন্ট ও এন্টারটেইনমেন্ট খাতে একাধিক বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এবং নেহা কাক্কর-এর ঢাকা কনসার্ট। পাশাপাশি নেপালে ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘কনসার্ট ফর নেপাল’ আয়োজনও করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ইমেকার্স বাংলাদেশের জাতীয় পরিচালক নাঈম আশরাফ বলেন, আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে একটি রিয়েলিটি শো আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’ নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্ম তরুণীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও প্রতিভা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!