× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৩:২৫ পিএম

রবীন্দ্রজয়ন্তী : বিটিভির পর্দাজুড়ে কবিগুরুর আবহ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৩:২৫ পিএম

বিটিভির পর্দাজুড়ে কবিগুরুর আবহ। ছবি- সংগৃহীত

বিটিভির পর্দাজুড়ে কবিগুরুর আবহ। ছবি- সংগৃহীত

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী (২৫ বৈশাখ) ও মৃত্যুবার্ষিকী (২২ শ্রাবণ)-কে ঘিরে দুই সপ্তাহজুড়ে নানান আয়োজনে পালিত হয় রবীন্দ্রপক্ষ। এ রবীন্দ্রজয়ন্তী মানে অন্যরকম এক আবেগের দিন। বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির আকাশজুড়ে আলো হয়ে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

দিনব্যাপী এ আয়োজনে থাকছে, রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, শিশুতোষ অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান ও কাব্যনাট্য। 

আজ রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। আফরোজা সুলতানার প্রযোজনায় অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছেন তানজিনা তমা। অনুষ্ঠানে রবি ঠাকুরের বিভিন্ন পর্যায়ের জনপ্রিয় ৯টি গান পরিবেশন করবেন দেশের একঝাঁক রবীন্দ্রসংগীত শিল্পী। গানগুলো গাইবেন- ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, মেজবাউল আজম, অনিমা রায়, নির্ঝর, মেহনাজ, মহুয়া মঞ্জরী সুনন্দা ও মিলন দেব। রবি ঠাকুরের গান মানেই কখনো প্রেম, কখনো প্রকৃতি, কখনো আবার জীবনদর্শনের গভীরতা। সেই আবহকেই দর্শকদের কাছে নতুন করে পৌঁছে দেবে এ আয়োজন।

এ ছাড়াও সকাল ৯টায় থাকছে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেয়ার প্রয়াসে নির্মিত এ অনুষ্ঠান শিশুদের জন্য হয়ে উঠবে আনন্দ ও শেখার এক ভিন্ন অভিজ্ঞতা।

সকাল ১০টা ০৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সংগীতের সুরে সুরে উঠে আসবে কবিগুরুর চিরন্তন দর্শন ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য।

এ ছাড়া, সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রবি ঠাকুরের কবিতার আবেগ, দর্শন ও শব্দের সৌন্দর্য তুলে ধরবেন আবৃত্তিশিল্পীরা। 

সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান, যেখানে উঠে আসবে কবিগুরুর জীবন, সাহিত্য ও সৃষ্টিচিন্তার নানা দিক। রাত ৯টায় থাকছে রবি ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রাত ১১টায় প্রচারিত হবে কবিগুরুর বিখ্যাত কাব্যনাট্য চিত্রাঙ্গদা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!