× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:২২ পিএম

অমর একুশে স্মরণে টিএসসিতে দুদিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:২২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অমর একুশে ফেব্রুয়ারি স্মরণে ‘ঢাকা ফিল্ম ক্লাব’ এর উদ্যোগে ২০-২১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ঢাকা বিশ্ব-বিদ্যালয় সড়ক দ্বীপে আয়োজন করেছে। সন্ধ্যা ৭টা থেকে চলবে এ প্রদর্শন।

 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এ আয়োজনের প্রথম দিন শুক্রবার জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ প্রদর্শন হবে। একটি দেশ/ একটি সংসার/ একটি চাবির গোছা/ একটি আন্দোলন/ একটি চলচ্চিত্র’—এই স্লোগানে নির্মাতা জহির রায়হান ১৯৭০ সালে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

যেখানে তৎকালীন পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকদের ড্রাকুলা চরিত্রসহ ইতিহাসের বিভিন্ন আন্দোলন-সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে। জহির রায়হান এই চলচ্চিত্রে ‘একুশে ফেব্রুয়ারি’কে নিয়ে আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানটি ব্যবহার করেছিলেন।

শুটিংয়ের সময় ‘পাকিস্তানি শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চলচ্চিত্র’ নির্মাণের অভিযোগে জহির রায়হানকে ক্যান্টনমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরে উপযুক্ত প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয় তৎকালীন শাসকগোষ্ঠী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ। 

দ্বিতীয় দিন শনিবার প্রদর্শন হবে শহীদুল হক খান পরিচালিত ‘কলমীলতা’’। ৫২-এর ভাষা আন্দোলন যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রক্তবীজ, এ বিষয়টি নিপুণভাবে ফুটে উঠেছে শহীদুল হক খান পরিচালিত চলচ্চিত্র ‘কলমীলতা’য়। ১৯৮১ সালে এটি মুক্তি পায়। এতে পারিবারিক গল্পের আবহে নির্মাতা একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত টেনে নিয়েছেন গল্প।

চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে দেশের মাটি ও মানুষের জন্য, যারা শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির উদ্দেশে। এতে অভিনয় করেছেন কবরী, বুলবুল আহমেদ, সুচরিতা, ইলিয়াস কাঞ্চন, গোলাম মুস্তাফা, রোজী সামাদ, রওশন জামিল, টেলি সামাদ প্রমুখ।

আয়োজন প্রসঙ্গে ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, বাংলা চলচ্চিত্রে ১৯৫২’র ভাষা আন্দোলন উঠে এসেছে, তবে তা একেবারেই হাতেগোনা। বিস্তৃত পরিসরে এখনও এই ইতিহাস নির্ভর চলচ্চিত্র খুব একটা নির্মিত হয়নি। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ফুটে উঠেছে যে সমস্ত চলচ্চিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Link copied!