× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৪:৪৩ পিএম

‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৪:৪৩ পিএম

মারিয়া মিম। ছবি : সংগৃহীত

মারিয়া মিম। ছবি : সংগৃহীত

অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেছেন তিনি। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে বেশ কৌতূহল। তবে তাদের বড় একটি অংশের ধারণা, মিম তার প্রাক্তন স্বামী সিদ্দিককেই ইঙ্গিত করেছেন।

সেই পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ 

মিমের পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেক মন্তব্যকারী সরাসরি অভিনেতা সিদ্দিকের নাম উল্লেখ করে ‘সাবেক হাজব্যান্ড’ লিখে সম্বোধন করছেন।

কেউ কেউ আবার, সিদ্দিকের সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা এবং বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই মিম এই খোঁচা দিয়েছেন বলে মত প্রকাশ করছেন।

উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান। জেল থেকে বের হওয়ার পর তার চেহারায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি নিয়মিত মাথায় টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিক জানিয়েছেন, কারাগারের নির্জনতায় তিনি ধর্মীয় জীবন যাপন ও নিয়মিত নামাজ-কালাম পড়ার সুযোগ পেয়েছেন এবং এখন তিনি ‘আলোর পথে’ চলছেন।

এরপর এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ হিসেবেও উল্লেখ করেন এই অভিনেতা। তিনি প্রাক্তন স্ত্রীর প্রতি সম্মান জানিয়ে এও বলেন, ওইটা আমার দুর্বল জায়গা। আমি সবসময় বলি, বিকজ আমার পৃথিবী, আমার একমাত্র সন্তান আরশ হোসাইন। সে আমার এক্স ওয়াইফের কাছে থাকে।

সবার ধারণা, সিদ্দিকের এসব ভিডিও ক্লিপ অন্তর্জালে ভাইরাল হওয়ার বিষয়টি মিমের দৃষ্টিগোচর হয়েছে। সে থেকেই এমন পোস্ট দিয়েছেন মারিয়া মিম।

এ ছাড়া সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে বুম বা মাইক্রোফোন ছুড়ে ফেলে দিয়ে আলোচনায় এসেছিলেন মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই রহস্যময় পোস্টের মাধ্যমে তিনি আবারও নতুন আলোচনার জন্ম দিলেন।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সিদ্দিক ও মিমের বিচ্ছেদ ঘটে ২০১৯ সালে। তাদের সংসারে আরশ হোসাইন নামে একটি পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময়ে এই সাবেক দম্পতি একে অপরের প্রতি অভিযোগ ও পাল্টা অভিযোগ করে আসছেন।

তবে সর্বশেষ ‘ভণ্ড হুজুর’ মন্তব্যের মাধ্যমে মিম সরাসরি সিদ্দিককে বুঝিয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

Link copied!