× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:২৯ পিএম

‘দৃশ্যম ৩’ বক্স অফিসে তুলেছে ঝড়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:২৯ পিএম

‘দৃশ্যম’  । ছবি : সংগৃহীত

‘দৃশ্যম’ । ছবি : সংগৃহীত

পরপর বক্স অফিসে সাফল্যের ধারা বজায় রেখেছে জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি দৃশ্যম। আগের দুই কিস্তি দৃশ্যম–২-এর মতোই এবার তৃতীয় পর্ব দৃশ্যম-৩ নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে।

মুক্তির প্রথম রোববারেই ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চতুর্থ দিনে ভারতে ছবিটি প্রায় ১৩.৯৫ কোটি রুপি আয় করেছে, যা আগের দিনের তুলনায় বেশি। এতে করে মাত্র চার দিনে ভারতের বাজারে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫৪.৫৫ কোটি রুপি।

ভারতের চারটি দক্ষিণী ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমার সবচেয়ে বেশি সাড়া মিলেছে মালয়ালম সংস্করণে। ৩,১০০-এর বেশি শো থেকে শুধু মালয়ালম ভার্সনই আয় করেছে প্রায় ১১.৭৫ কোটি রুপি। পাশাপাশি তেলুগু, তামিল ও কন্নড় ভাষাতেও ছবিটি ভালো ব্যবসা করছে।

গতকাল রোববারে ৫,২০০-এর বেশি শো চলেছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। অনেক জায়গায় হাউসফুল হওয়ায় দর্শকদের ফিরে যেতে হয়েছে। কেরল রাজ্য থেকেই শুধু রবিবারে আয় এসেছে প্রায় ৯.৭০ কোটি রুপি, যা ছবিটির সবচেয়ে শক্তিশালী বাজার হিসেবে ধরা হচ্ছে।

কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতেও ছবির আয় ধারাবাহিকভাবে বাড়ছে। নির্মাতাদের আশা, শিগগিরই হিন্দি সংস্করণ মুক্তি পেলে আয় আরও বাড়বে।

বিদেশের বাজারেও ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। জনপ্রিয় অভিনেতা মোহনলাল আবারও জর্জকুট্টি চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন মীনা, আনসিবা হাসান, এসথার অনিল, সিদ্দিক, মুরালি গোপি, বিজু মেনন ও কলাভবন শাজন।

বলতে গেলে সব মিলিয়ে বিশ্বজুড়ে এরই মধ্যে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৪১.৩৪ কোটি রুপি, যা একে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত করেছে। পরিচালক জিতু জোসেফের এই থ্রিলার আবারও প্রমাণ করেছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা এখনো তুঙ্গে।

Link copied!