ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেতা আসছে : তারেক রহমানকে নিয়ে ন্যান্সির গান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:০৫ এএম
তারেক রহমানকে নিয়ে ন্যান্সির গান। ছবি- সংগৃহীত

১৭ বছর ৩ মাস ১৫ দিন পর আজ বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিশেষ আবেগ। সেই অনুভূতি থেকেই প্রকাশ পেয়েছে নতুন গান ‘নেতা আসছে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। 

গানের কথায় উঠে এসেছে প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তা—‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।’ গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে এর সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান। 

গানটি প্রকাশ করা হয়েছে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সাড়া দেখা গেছে। অসংখ্য অনুসারী মন্তব্যের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন।