বাংলাদেশকে উদযাপন করার দারুণ এক চমক নিয়ে আসছে এম-রাইজ। আগামী ২৩ এপ্রিল প্রকাশ হতে যাচ্ছে ‘এম-রাইজ জয়ধ্বনি’ শিরোনামের একটি হাই-এনার্জি মিউজিক ভিডিও। যা উদযাপনে নতুন মাত্রা নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই আয়োজনে যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান।
তবে এটি কোনো একক তারকাকে কেন্দ্র করে নয়। বরং ‘এম-রাইজ জয়ধ্বনি’ তৈরি হয়েছে দেশের সাধারণ মানুষের অসাধারণ অবদানকে সামনে আনার একটি প্রচেষ্টা হিসেবে। শহর থেকে গ্রাম বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষই এই উদযাপনের অংশ।
এম-রাইজের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘এম-রাইজ জয়ধ্বনি’ শুধু একটি গান নয়, এটি একটি অনুভূতি যা মানুষকে একত্রিত করে, উৎসাহিত করে এবং উদযাপনে উদ্বুদ্ধ করে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে শুরু হচ্ছে একটি বৃহত্তর যাত্রা, যা ধীরে ধীরে নিয়ে যাবে এম-রাইজ প্ল্যাটফর্মের দিকে, যেখানে তুলে ধরা হবে দেশের নীরব নায়কদের গল্প।
প্রতিষ্ঠানটির দাবি- বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষদের নিয়ে এই আয়োজন হতে যাচ্ছে এক নতুন ধরনের উদযাপন, যা ছড়িয়ে পড়বে সর্বত্র। ‘এম-রাইজ জয়ধ্বনি’ শিরোনামের মিউজিক ভিডিওটি এম-রাইসের অফিসিয়াল পেজে উন্মুক্ত করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন