× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৫১ পিএম

রিও’তে শাকিরার কনসার্ট মঞ্চ ধসে শ্রমিকের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৫১ পিএম

রিও’তে শাকিরার কনসার্ট মঞ্চ ধসে শ্রমিকের মৃত্যু।  ছবি : সংগৃহীত

রিও’তে শাকিরার কনসার্ট মঞ্চ ধসে শ্রমিকের মৃত্যু। ছবি : সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পপসম্রাজ্ঞী শাকিরার কনসার্টের প্রস্তুতি চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় এক নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে বিখ্যাত কোপাকাবানা সৈকতে ‘তোদো মুন্দো নো রিও’ কনসার্টের মঞ্চ তৈরির কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

বিখ্যাত কোপাকাবানা সৈকতে আয়োজিত হতে যাওয়া মেগা কনসার্টের আনন্দ বিষাদে রূপ নিয়েছে। শাকিরার আসন্ন পারফরম্যান্সের জন্য বিশাল অবকাঠামো নির্মাণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে আয়োজক সংস্থা ও স্থানীয় দমকল বাহিনী।

আয়োজক কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়, মঞ্চের ভারী কাঠামো স্থাপনের সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই শ্রমিক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী ৫১ বছর বয়সী আন্তোনিও মার্কোস ফেরেইরা জানান, মুহূর্তের মধ্যে সৈকতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেখা যায় একটি বিশাল ধাতব কাঠামো ধসে পড়েছে। নিচে চাপা পড়া সহকর্মীকে উদ্ধারে দ্রুত এগিয়ে আসেন অন্য শ্রমিকরা।

দমকল বাহিনী জানিয়েছে, ভারী বস্তু তোলার যন্ত্রের (লিফটিং সিস্টেম) নিচে চাপা পড়ায় ওই ব্যক্তির শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উদ্ধার করে দ্রুত তাকে ‘মিগুয়েল কৌতো মিউনিসিপ্যাল হাসপাতালে’ নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আয়োজক সংস্থা। এক শোকবার্তায় তারা নিহতের পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। রিও ডি জেনেইরোর মেয়রের পূর্ব ঘোষণা অনুযায়ী, কোপাকাবানা সৈকতের এই বার্ষিক উৎসবে এবার প্রধান আকর্ষণ ছিলেন শাকিরা। বিগত বছরগুলোতেও এখানে বিশ্বখ্যাত তারকাদের কনসার্টে লাখো মানুষের সমাগম হয়েছিল।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে যে- মঞ্চ তৈরির সরঞ্জামগুলোতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, নিরাপত্তা বিধিতে কোনো ধরনের গাফিলতি হয়েছে কি না। এই ট্র্যাজেডির পর পূর্বনির্ধারিত কনসার্টের সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো রিও ডি জেনেইরোতে এখন শোকের আবহ বিরাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!