× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:১৩ এএম

১৪ বছর পর প্রথম অফিশিয়াল গান আনছে ‘গানপোকা’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:১৩ এএম

ব্যান্ড দল গানপোকা। ছবি : সংগৃহীত

ব্যান্ড দল গানপোকা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষা শেষে প্রথমবারের মতো অফিশিয়াল গান প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ড দল গানপোকা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে তাদের ইউটিউব চ্যানেলে ‘গতিজড়তা’ শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।

২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রা শুরু করা এই ব্যান্ড দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নিয়মিত মঞ্চে পারফর্ম করলেও এতদিন কোনো গানের স্টুডিও সংস্করণ প্রকাশ করেনি। ‘হৃদয় পিঞ্জিরার পোষা পাখি’র মতো জনপ্রিয় গান উপহার দেওয়া ব্যান্ডটি এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের গান প্রকাশের পথে হাঁটছে।

‘গতিজড়তা’ গানটির কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং অ্যানিমেশন করেছেন মুস্তাকিম আলভী।

প্রথম গান প্রকাশের জন্য মে দিবস বেছে নেওয়ার বিষয়ে ব্যান্ডের ভোকাল রাশিদুজ্জামান রাশিদ বলেন, তারা নিজেদের ‘গানের শ্রমিক’ হিসেবে ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জানাতেই এ দিনটি বেছে নেওয়া হয়েছে। ‘গতিজড়তা’ তাদের প্রথম অফিশিয়াল অ্যালবামের সূচনা গান হিসেবেও বিবেচিত হচ্ছে।

ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে পূর্ণাঙ্গ অ্যালবামের প্রচলন কমে যাওয়ায় তারা ধারাবাহিকভাবে প্রতিটি গান মিউজিক ভিডিওসহ অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করবে।

ফোক ও আধুনিক সুরের সংমিশ্রণে তৈরি এই ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন—রাশিদুজ্জামান রাশিদ, মিথুন হাসান, বিপুল, নিশান, নোমান, বেনামচন্দ্র, অপু ও অনিন্দ্য।

রূপালী বাংলাদেশ

Link copied!