× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০১:৪৪ পিএম

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও কম্পোজার ফরহাদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০১:৪৪ পিএম

কণ্ঠশিল্পী ও কম্পোজার এ এন ফরহাদ।  ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী ও কম্পোজার এ এন ফরহাদ। ছবি : সংগৃহীত

হালের জনপ্রিয় ও ব্যস্ততম কণ্ঠশিল্পী ও কম্পোজারদের মধ্যে অন্যতম এ এন ফরহাদ। একজন কণ্ঠশিল্পী ও কম্পোজার হিসেবে সমানতালে কাজ করে ইতোমধ্যে সংগীতাঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। তার সুর ও সংগীতে প্রকাশিত একাধিক গান অডিও বাজারে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ এন ফরহাদের পুরো নাম মো. আবু নাসের ফরহাদ। তার জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুর গ্রামে। ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর আগ্রহ ছিল তার। সংগীতে তার প্রথম হাতেখড়ি হয় ওস্তাদ চন্দন আশ্চার্যের হাত ধরে। এছাড়াও স্কুল-কলেজ জীবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করতেন তিনি।

২০২৩ সালে তার কম্পোজিশনে প্রথম গান প্রকাশিত হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন শিল্পীর কণ্ঠে তার গান প্রকাশ পেতে থাকে। অল্প সময়ের মধ্যেই তার বেশ কয়েকটি গান শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে দেশের জনপ্রিয় অনেক শিল্পী তার সুর ও সংগীতে গান গেয়েছেন।

তার কম্পোজিশনে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, কনা, ন্যান্সি, পড়শী, পলক হাসান, অয়ন চাকলাদার, নোলক বাবু, আকাশ মাহমুদ, মনির খান, আরমান আলিফ, কাজী শুভ, সালমা, মাহতীম সাকিব, খায়রুল ওয়াসী, আতিয়া আনিশা, শিল্পী বিশ্বাস, সুমি শবনম, কনিকা রয়, পারভেজ খানসহ আরও অনেক শিল্পী।

ফরহাদের কম্পোজিশনে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মৌলিক গান প্রকাশিত হয়েছে। এ ছাড়া শতাধিক গান এখনও অপ্রকাশিত রয়েছে। খুব শিগগিরই এসব গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই সংগীত পরিচালক।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘পান সুপারী’, ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’, ‘পাগলা পাগলী’, ‘টম এন্ড জেরী’, ‘পিরিত কইরো না’ এবং ‘বেয়াইন সাব ২.০’।

গান নিয়ে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে এ এন ফরহাদ বলেন, আমৃত্যু সংগীতের সঙ্গে থাকতে চাই। বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। সংগীত আমার রক্তে মিশে আছে। তাই যতদিন বেঁচে আছি, সংগীতের সঙ্গেই থাকতে চাই।

রূপালী বাংলাদেশ

Link copied!