ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৮:২৯ এএম
ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এ সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

আজ রোববার, ১ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৪৯৮ - ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।
১৬৪০ - ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি লাভ।
১৮১১ - মামলুকদের পরাস্ত করে মোহাম্মদ আলীর মিশরের ক্ষমতারোহন।
১৮১৫ - এলবা দ্বীপ থেকে পলায়নের পর নেপোলিয়ন বোনাপার্টের ১০০ দিনের শাসনকাল শুরু হয়।
১৮১৯ - শ্রীরামপুরে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড “ব্যাংক অফ শ্রীরামপুর” প্রতিষ্ঠা করেন।
১৮৪৮ - ভারতে ভূমিকম্পে ১ হাজার জনের প্রাণহানি।
১৯০১ - অস্ট্রেলিয়ান সেনাবাহিনী গঠিত হয়।
১৯০৭ - ভারতে সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়।
১৯১২ - আলবার্ট বেরী প্রথম উড্ডীয়মান বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে নামেন।
১৯১৪ - চীন আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নে যোগদান করে।
১৯১৯ - কোরিয়ায় জাতীয় মুক্তি আন্দোলনের সূত্রপাত।
১৯৪৪ - বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন (সপ্তম) মুখ্যমন্ত্রী।
১৯৪৯ - রাশিয়ান বিমান দুর্ঘটনায় ৩৮৫ জন নিহত।
১৯৫০ - তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে চিয়াং কাইশেকের পুনরায় দায়িত্ব গ্রহণ।
১৯৭১ - স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
১৯৭১ - ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকাল স্থগিত ঘোষণা।
১৯৮৬ - পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা দুটি জেলায় বিভক্ত হয়।
১৯৯০ - লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৭ - বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু।
২০০১ - প্রধান বিচারপতি পদে মাহমুদুল আমীন চৌধুরীর শপথ গ্রহণ।
২০০৮ - গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলা দুজন মহিলা ও চারটি শিশুসহ অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়।

জন্ম: 

১৬১১ - জন পেল, ইংরেজ গণিতবিদ, জ্যামিতি বিশেষজ্ঞ ও জোতির্বিদ।
১৬২০ - থমাস ক্যাম্পিয়ন, ইংরেজ কবি।
১৮৬১ - অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ। 
১৮৮৩ - কুমুদরঞ্জন মল্লিক, বাঙালি কবি ও শিক্ষাবিদ। 
১৮৯২ - রিয়ুনোসুকে আকুতাগাওয়া, সাহিত্যিক, জাপানি ছোট গল্পের জনক।
১৯০৩ - বিষ্ণুপদ মুখোপাধ্যায়, ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা।
১৯০৭ -সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা। 
মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।
১৯১২ - চীনে কোটনিসের নেতৃত্বে ভারতের মেডিক্যাল মিশনের অন্যতম সদস্য ডাঃ বিজয় কুমার বসু, ভারতে আকুপাংচার চিকিৎসার সূচনাকারী।
১৯২৭ - আশরাফ সিদ্দিকী, বাংলাদেশি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। 
১৯২৯ - সিরাজুদ্দীন হোসেন সাংবাদিক।
১৯৩০ - মনু মুখোপাধ্যায়, ভারতের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা। 
১৯৩১ - লামবের্তো দিনি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯৪০ - শাফাত জামিল বীর বিক্রম, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা।
১৯৪৪ - বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 
১৯৪৫ - প্রবীর ঘোষ, কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি।
১৯৫৩ - তুষারকান্তি ষন্নিগ্রহী,বিশিষ্ট লেখক এবং রাজনীতিবিদ
১৯৫৬ - ডালিয়া গ্রাইবস্কেইট, লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি ও প্রখ্যাত রাজনীতিবিদ।
১৯৬৫ - মতিউর রহমান মল্লিক, বাঙালি কবি ও সাহিত্যিক।
১৯৯৪ - জাস্টিন বিবার, কানাডীয় সঙ্গীতশিল্পী।

মৃত্যু:

১৯১১ - ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ, ডাচ জৈব রসায়নবিদ, রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী।
১৯২৪ - গোপীনাথ সাহা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী।
১৯৪৩ - আলেকজেন্ডার ইরসিন, ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিস-এর আবিস্কারক।
১৯৮৯ - বসন্তদাদা পাতিল, মহারাষ্ট্রের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী এবং ১০ম গভর্নর।
১৯৯৪ - মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।
১৯৯৫ - জর্জেস জে এফ কোহলার, জার্মান জীববিজ্ঞানী, চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।
২০১৯ - পলান সরকার, বাংলাদেশি সমাজকর্মী।

ছুটি ও অন্যান্য:

বীমা দিবস - জাতীয়ভাবে বাংলাদেশে পালিত হয়।
বীর দিবস - প্যারাগুয়ে।
স্বাধীনতা দিবস - বসনিয়া ও হার্জেগোভিনা।
১ মার্চ গণআন্দোলন দিবস - দক্ষিণ কোরিয়া।
জাতীয় শুয়োর দিবস - যুক্তরাষ্ট্র।
বিশ্ব সিভিল ডিফেন্স দিবস - আন্তর্জাতিক।
বিশ্ব সমুদ্র ঘাস দিবস।