ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাংবাদিক আকাশ চৌধুরী সম্পাদিত ‘আলোর মিছিল’ প্রকাশিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কলামিস্ট আকাশ চৌধুরী সম্পাদিত সংকলন ‘আলোর মিছিল’। এতে স্থান পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়বো’ (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন স্বদেশ প্রত্যাবর্তনের পর গণসংবর্ধনায় দেওয়া ভাষণ থেকে নেওয়া) এবং শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’।

এছাড়াও সংকলনটিতে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কথাসাহিত্যিক আনিসুল হক, ভারতের কলকাতার লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার, সাংবাদিক খায়রুজ্জামান কামাল, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. আশফাক হোসেন, সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, লেখক ও গবেষক মোস্তাক আহমাদ দীন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালসহ ২৬ জন লেখক।