প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস মানুষের চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের দেখায় নতুন দিগন্তের পথ। পৃথিবীকে আলোকিত করেছেন বহু জ্ঞানী-গুণী ব্যক্তি, ঘটেছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা।
আজ সোমবার, ১৮ মে ২০২৬। ইতিহাসের পাতায় দিনটি নানা কারণে স্মরণীয়। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন।
ঘটনাবলি
১৭৯৮: লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন।
১৮০৪: ফ্রান্সের সিনেটে আইন পাসের মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন।
১৮৩০: ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য সামরিক অভিযান শুরু করে।
১৮৬০: আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৮৯৯: হেগ শান্তি সম্মেলনে ২৬টি দেশ আন্তর্জাতিক সালিশি আদালতে বিরোধ নিষ্পত্তিতে সম্মত হয়।
১৯৪৩: জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫: ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৭২: বাংলা একাডেমি অর্ডার, ১৯৭২ জারি করা হয়।
১৯৭৪: ভারতের রাজস্থানের পোখরানে প্রথম পরমাণু পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর সাংকেতিক নাম ছিল “স্মাইলিং বুদ্ধ”।
১৯৭৬: ভারত পরীক্ষামূলকভাবে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৮০: চীন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সব পরীক্ষা সম্পন্ন করে।
জন্ম
১০৪৮: ওমর খৈয়াম — কবি, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
১৮৫০: অলিভার হেভিসাইড।
১৮৬৮: দ্বিতীয় নিকোলাস।
১৮৭২: বার্ট্রান্ড রাসেল।
১৮৮৩: ওয়াল্টার গ্রোপিয়াস।
১৯৩৩: এইচ ডি দেবেগৌড়া।
১৯৫৫: চৌ ইউন-ফ্যাট।
১৯৭৮: রিকার্ডো কারভালহো।
১৯৮৬: কেভিন অ্যান্ডারসন।
মৃত্যু
১৮৮৬: অক্ষয়কুমার দত্ত।
১৯৩৪: মুকুন্দ দাস।
১৯৪৩: নীলরতন সরকার।
১৯৯৯: জপমালা ঘোষ।
২০০১: ডব্লিউ এ এস ওডারল্যান্ড।
২০০৯: ভেলুপিল্লাই প্রভাকরণ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন