প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।
আজ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হল—
মেষ রাশি
আজ গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক ফুটবে। প্রেমীযুগলের প্রেমের তাজমহল রচিত হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।
বৃষ রাশি
বিষাক্ত কীটপতঙ্গ থেকে বাঁচতে সতর্ক থাকুন। শ্রমিক-কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে।
মিথুন রাশি
আজ গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হারানো পিতৃমাতৃ, ধন-সম্পদ,সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে।
কর্কট রাশি
অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। জমিজমা সংক্রান্ত গোলযোগ মীমাংসা হবে। মালিক ভাড়াটিয়া মতানৈক্য দূর হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কন্যা সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
সিংহ রাশি
ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। দ্রুতগতির বাহন বর্জনীয়। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন।
কন্যা রাশি
শূন্য পকেট পূর্ণ হবে। ধার কর্জ ঋণমুক্ত হবেন। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। শিক্ষার্থীরা পরিশ্রমী অধ্যবসায়ী হলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। নিঃসন্তানদের মুখে হাসি ফুটবে। ব্যাংক ব্যালান্স বাড়বে।
তুলা রাশি
আজ চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। দুর্যোগের মেঘ কাটবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি পাবেন। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
বৃশ্চিক রাশি
আজ ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। আয় বুঝে ব্যয় করুন। অমাবস্যার অন্ধকার জেঁকে বসবে। সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। ঘুষ উৎকোচসহ দুনম্বরি কাজ থেকে দূরে থাকুন। দাম্পত্য ঐক্য রক্ষা করা কঠিন হবে।
ধনু রাশি
দীর্ঘদিনের মনের প্রত্যাশা পূরণ হতে পারে। পুরোনো রোগভোগ থেকে মুক্তির ইঙ্গিত রয়েছে। নতুন যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করার চেষ্টা করতে পারেন। আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। গোপন প্রেমে জড়ানোর ইঙ্গিত রয়েছে।
মকর রাশি
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ আসবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি মিলবে।
কুম্ভ রাশি
আজ ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নতুন নতুন স্বপ্ন পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসতে পারে। দুর্ভাগ্য দূর হয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।
মীন রাশি
মীন রাশির জাতিকাদের আজ রাগ জেদ অহংকার আবেগ বর্জনীয়। অর্থ কড়ির সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। মিথ্যা দুর্নাম, বদনাম কলঙ্ক চাপতে পারে। নেশা মদ্য জুয়া থেকে সতর্ক থাকুন।

