× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০২:৪৮ পিএম

কবিতা: প্রশ্নবোধক

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০২:৪৮ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

মির্জা হাসান মাহমুদ 
প্রশ্নবোধক

কতদূর পৌঁছাইলো সে পালকি?
যে পালকি বউয়ের সাঁজে নিয়া যাইবো তোমারে?

আমি কই- কিছুদিন বৃষ্টি দাও খোদা
পথগুলা ডুইবা যাক জলে, বিশাল পালকিবহর—
যেনো আগাইতে পারে না।
এরমধ্যেই কোনোভাবে আমি নিজের পায়ে দাঁড়াবো।
এরপর বর্ষাকাল পেরিয়ে গেলো-
আমার নিজের পায়ে দাড়ানো তবু হলো না।

বলো—
কতদূর সেই ভুড়িওয়ালা টাকলা?
যে হালায় পাগড়ি পইড়া নিতে আসবো তোমারে?

তুমি শুধু- কিছুদিন অপেক্ষা করো প্রিয়
সামনে মাসে ভাইবা আছে তিনটা, চাকরি একটা হলেই—
কোনো বাঁধা থাকবে না।
অল্পদিনেই কোনোভাবে অনেক বেশি মাল কামাবো।
এরপর তিনমাস কেটে গেলো-
আমার ভাইবা শেষে চাকরিটা আর হলো না।

ভুড়িওয়ালার, টাকলার-
বড়লোকী সংসারে কেমন আছো নন্দিতা?
টাকা দিয়া আমার অভাব কি পোষে ঠিকঠাক?
 

আরবি/ আরএফ

Link copied!