ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রপোজ ডে-তে সঙ্গীকে বলতে পারেন এই ১০ কথা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৫৯ পিএম
প্রপোজ ডে। ছবি : সংগৃহীত

শুরু হয়ে গেছে ভালোবাসার মাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) ছিল রোজ ডে বা গোলাপ দিবস। আজ রোবাবার (৮ ফেব্রুয়ারি) সারা বিশ্বে প্রপোজ ডে পালন করা হচ্ছে।

বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসার মানুষটাকে মনের কথা জানাতে পারেন আজকের দিনে। প্রপোজ ডে-তে কীভাবে বন্ধু কিংবা প্রিয়জনকে বার্তা পাঠাবেন, এ বিষয়ে কিছু উদাহরণ নিচে তুলে ধরা হল—

১. তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, যাকে ছাড়া আমি নিজেকে অসম্পূর্ণ মনে করি।

২. তোমার হাসিটাই আমার দিনের সব ক্লান্তি দূর করে দেয়।

৩. তুমি ভালো থাকলেই আমার মন শান্ত থাকে—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।

৪. তোমার প্রতিটি ছোট অনুভূতিই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।

৫. আমি সব সময় তোমার পাশে আছি, সুখে হোক বা দুঃখে।

৬. তোমার যত্ন নেওয়াটাই আমার কাছে ভালোবাসার সবচেয়ে সহজ ভাষা।

৭. তুমি কেমন আছো—এই প্রশ্নটাই আমার সবচেয়ে প্রিয়।

৮. তোমার কষ্ট আমার মনেও ব্যথা হয়ে বাজে।

৯. আমার ভালোবাসা হয়তো শব্দে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু আমার আচরণ তা জানান দেয়।

১০. যতদিন থাকব, ততদিন তোমার হাতটা শক্ত করে ধরে রাখব।