× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:০৫ পিএম

মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ১৮ ডেঙ্গু রোগী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:০৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি।

শনিবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট ৫৪৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।   

এর আগে, গত বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং রোগটিতে মোট মারা যান ৪১৩ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!