× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:৪৬ পিএম

ফয়েজ তৈয়্যবের দেশত্যাগ ঠেকানোর ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:৪৬ পিএম

রাজধানীতে আন্দোলন করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ছবি- সংগৃহীত

রাজধানীতে আন্দোলন করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ছবি- সংগৃহীত

দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সাধারণ মোবাইল ফোন ব্যবসায়ীরা। মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি অব বাংলাদেশ (এমবিসিবি)-এর নেতারা জানান, ফয়েজ তৈয়্যবের দেশত্যাগ ঠেকাতে প্রয়োজনে তারা বিমানবন্দর ঘেরাও কর্মসূচি পালন করবেন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মোতালেব প্লাজার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তারা।

এর আগে রাজধানীর মিরপুর ১০, পান্থপথ সড়ক ও হাতিরপুল এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেন মোবাইল ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কার, সিন্ডিকেটের অনুমোদন ছাড়া সরকারকে যথাযথ কর প্রদান সাপেক্ষে হ্যান্ডসেট আমদানি এবং শুল্ক কমানোর দাবিতে তারা দুই মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এসব দাবিতে এমবিসিবি প্রায় ১৫ দিন ধরে লাগাতার দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০-এর শাহ আলী প্লাজা, পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল এবং হাতিরপুলের মোতালেব প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে পান্থপথ এলাকায় একটি প্রতিবাদ মিছিল করেন এমবিসিবির সদস্যরা। এরপর মোতালেব প্লাজার সামনে সংগঠনটির শীর্ষ নেতারা সাংবাদিকদের ব্রিফিং দেন।

এ সময় এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম ফয়েজ তৈয়্যবকে বিদেশি নাগরিক উল্লেখ করে তার উদ্দেশে বলেন, ‘আপনি একজন মুসলিম। আল্লাহর রাসুল বলেছেন, একজন মুসলিম যদি কারো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাহলে সেটি সদকায়ে জারিয়া। কিন্তু আপনি একজন জালিমের পরিচয় দিয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি তো দূরের কথা, আপনি ২০ থেকে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান ধ্বংস করেছেন।

তিনি আরও বলেন, ‘যেহেতু আপনি (ফয়েজ) অনতিবিলম্বে দেশ ত্যাগ করবেন, আমাদের রিজিক থেকে বঞ্চিত করেছেন, আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছেন এবং আমাদের ভাইদের বিনাদোষে জেলে পাঠিয়েছেন; তাই দেশ ছাড়ার আগে এনইআইআর সিস্টেম বাতিল করে আগের মতো ব্যবসার ব্যবস্থা করে যান। তাহলে কেয়ামতের ময়দানে হয়তো এর উছিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন। দেশ ত্যাগের আগে এটি না করলে বাংলাদেশের কোনো বিমানবন্দর থেকেই আপনাকে দেশ ছাড়তে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা বিমানবন্দর ঘেরাও করব।’

এমবিসিবির সহসভাপতি শামীম মোল্লা বলেন, ‘এনইআইআর ব্যবস্থাকে আমরা স্বাগত জানিয়েছিলাম। আমরা শুধু বলেছিলাম, এর কিছু বিষয় সংস্কার করা হোক। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ফয়েজ তৈয়্যব আমাদের তিন মাস সময় দেওয়ার পরও সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। সে কারণেই পরিবার-পরিজন নিয়ে আমরা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছি। সেখানেও নারী ও শিশুদের ওপর গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়েছে। আপনারা কেন প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, তা আমরা জানি।’

চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের ওপর অত্যাচার ও নিপীড়ন চলছে। অনেক ব্যবসায়ীর বাড়িতে বাড়িতে অভিযান চালানো হয়েছে। আমরা দেখছি, অতীতে স্বৈরাচার যেভাবে অন্যায় করেছিল, তার চেয়েও বহুগুণ বেশি স্বৈরাচারী অন্যায় আমাদের সঙ্গে করা হচ্ছে। আমরা নিরস্ত্র ব্যবসায়ী। তবুও আমাদের ওপর যেভাবে বলপ্রয়োগ করা হচ্ছে সে রকম স্বৈরাচারও করেনি।’

এ সময় এমবিসিবির নেতা আনিসুর রহমান সোহেল, মোহাম্মদ রানা ছাড়াও প্রায় সহস্রাধিক মোবাইল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!