× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:৪২ পিএম

সতর্কবার্তা: গুগল ও অ্যাপল স্টোরে থাকা এই ৯টি অ্যাপ এখনই ডিলিট করুন!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:৪২ পিএম

গুগল ও অ্যাপল স্টোরে থাকা ৯টি অ্যাপ এখনই ডিলিট করুন! ছবি : সংগৃহীত

গুগল ও অ্যাপল স্টোরে থাকা ৯টি অ্যাপ এখনই ডিলিট করুন! ছবি : সংগৃহীত

স্মার্টফোনের সুরক্ষা নিয়ে আমরা অনেকেই নিশ্চিন্ত থাকি এই ভেবে যে, অ্যাপগুলো তো গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকেই নামানো। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞদের সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা। অফিসিয়াল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলেই আপনি শতভাগ নিরাপদ-এমন ধারণা বর্তমান সময়ে বড় বিপদের কারণ হতে পারে। বিশেষ করে জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটের নাম ও লোগো নকল করে তৈরি করা একগুচ্ছ অ্যাপ এখন ব্যবহারকারীদের সর্বস্বান্ত করার জন্য ওত পেতে আছে।

ছদ্মবেশী অ্যাপের মরণফাঁদ
গবেষকদের মতে, অ্যাপল অ্যাপ স্টোরে প্রায় ২০ লাখ এবং গুগল প্লে-স্টোরে প্রায় ৩০ লাখ অ্যাপ রয়েছে। এই বিশাল ভিড়ের সুযোগ নিয়ে হ্যাকাররা এমন কিছু অ্যাপ তৈরি করেছে যা দেখতে হুবহু আসল ওয়ালেটের মতো। ২০টিরও বেশি এ ধরনের ক্ষতিকর অ্যাপের খোঁজ পাওয়া গেছে, যার মধ্যে ৯টি ডিজিটাল ওয়ালেট অ্যাপকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই অ্যাপগুলো কেবল আপনার ডিভাইসে নজরদারিই চালায় না, বরং আপনার গোপন তথ্য ও ডিজিটাল সম্পদ চুরির মাধ্যমে আপনাকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে।

ঝুঁকিপূর্ণ অ্যাপের তালিকা
নিচে দেওয়া ৯টি অ্যাপ বা ডিজিটাল ওয়ালেট নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আপনার ফোনে এগুলোর কোনোটি থাকলে এখনই সতর্ক হোন:
১. প্যানকেক সোয়্যাপ (PancakeSwap)
২. সুয়েত ওয়ালেট (Sweat Wallet)
৩. হাইপারলিকুইড (Hyperliquid)
৪. রেইডিয়াম (Raydium)
৫. বুলএক্স ক্রিপ্টো (BullX Crypto)
৬. ওপেনওসিয়ান এক্সচেঞ্জ (OpenOcean Exchange)
৭. মিটিওরা এক্সচেঞ্জ (Meteora Exchange)
৮. সুশিসোয়্যাপ (SushiSwap)
৯. হার্ভেস্ট ফিনান্স ব্লগ (Harvest Finance Blog)

আপনার যা করণীয়
বিপদ এড়াতে প্রযুক্তি বিশেষজ্ঞরা কয়েকটি জরুরি পরামর্শ দিয়েছেন:

তালিকা মিলিয়ে দেখুন: উপরের তালিকায় থাকা কোনো অ্যাপ যদি আপনার ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকে, তবে কালক্ষেপণ না করে দ্রুত সেগুলো ডিলিট (Uninstall) করে দিন।

সন্দেহজনক ওয়ালেট এড়িয়ে চলুন: এসব ভুয়া ওয়ালেটে কোনো অর্থ লেনদেন করলে বা খোয়া গেলে তা ফেরত পাওয়ার কোনো আইনি বা প্রযুক্তিগত সুযোগ নেই।

ডাউনলোডের আগে সতর্কতা: যেকোনো অ্যাপ নামানোর আগে তার ডেভেলপার কে, রেটিং কেমন এবং ব্যবহারকারীদের রিভিউ কি-তা ভালো করে যাচাই করে নিন। অ্যাপের আইকন বা লোগো আসল কি না, তা-ও খুঁটিয়ে দেখুন।

প্রতারক চক্র প্রতিনিয়ত তাদের কৌশলে পরিবর্তন আনছে। গবেষকরা ধারণা করছেন, এই ৯টি অ্যাপের বাইরেও আরও অনেক ক্ষতিকর অ্যাপ লুকিয়ে থাকতে পারে। তাই কোনো অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে 'হুজুগে' না মেতে সজাগ থাকা এবং চোখ-কান খোলা রাখাই হলো ডিজিটাল নিরাপত্তার একমাত্র কবচ।

রূপালী বাংলাদেশ

Link copied!