× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ডিজিটাল দুনিয়া ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:২০ পিএম

টাকা দিয়ে চালাতে হবে হোয়াটসঅ্যাপ

ডিজিটাল দুনিয়া ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল, এবার সেটাই বাস্তবে রূপ নিতে চলেছে। শীঘ্রই বাজারে আসতে পারে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম ভার্সন। জানা গেছে, এরই মধ্যে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এই নতুন সেবার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য সুখবর হলো- ফ্রি ভার্সন আগের মতোই চালু থাকবে, সেটি বন্ধ হচ্ছে না।

নতুন প্রিমিয়াম ভার্সনে ব্যবহারকারীরা পাবেন বেশ কিছু অতিরিক্ত সুবিধা। এর মধ্যে অন্যতম হলো চ্যাট পিন ফিচার, যেখানে বর্তমানে ৩টি চ্যাট পিন করা গেলেও প্রিমিয়াম ভার্সনে তা বাড়িয়ে ২০টি পর্যন্ত করা হতে পারে।

পাশাপাশি থাকবে কাস্টম অ্যাপ থিম ব্যবহারের সুযোগ, যেখানে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাপের লুক পরিবর্তন করতে পারবেন। মোট ১৮টি থিমের অপশন থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এছাড়া হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে অ্যাপ আইকন পরিবর্তনের সুবিধাও থাকতে পারে, যেখানে প্রায় ১৪টি ভিন্ন আইকন থেকে বেছে নেওয়া যাবে। আরও থাকছে ১০টি এক্সক্লুসিভ রিংটোন এবং বাল্ক স্টিকার প্যাক ব্যবহারের সুযোগ, যা সাধারণ ভার্সনে পাওয়া যাবে না।

তবে এই প্রিমিয়াম সেবার জন্য কত টাকা খরচ হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ইউরোপে এর মাসিক সাবস্ক্রিপশন মূল্য হতে পারে প্রায় ২.৪৯ ইউরো, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৩০০ টাকার মতো। বাংলাদেশে এটি কবে চালু হবে, সে সম্পর্কেও এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Link copied!