× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৯:০৬ এএম

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে টিকটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৯:০৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বন্ধ হচ্ছে। জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটক আপিল করলেও তা খারিজ করে দিয়েছে দেশটির আদালত এবং চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের এই প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ করেছে।

আদালতের রায়ে বিচারক বলেন, এতে কোনো সন্দেহ নেই যে, ১৭ কোটি মার্কিন নাগরিক টিকটক ব্যবহার করেন এবং এটি মানুষের ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশে সহায়তা করে। তবে, অ্যাপটির তথ্য সুরক্ষা নিয়ে কংগ্রেসের উদ্বেগের কারণে এটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেরিন জেন-পিয়েরে শুক্রবার (১৭ জানুয়ারি) টিকটক নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের অবস্থান আবারও স্পষ্ট করেন। তিনি জানান, টিকটক মার্কিন নাগরিকদের জন্য খোলা থাকবে, তবে এর মালিকানা থেকে চীনা প্রতিষ্ঠানকে সরে যেতে হবে।

পিয়েরে আরও বলেন, বাইডেন প্রশাসনের দ্বারা পাস করা এই আইনটি পরবর্তী সরকার কার্যকর করবে। যদিও বিষয়টি নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমের কাছে প্রশ্ন করা হলে তারা কোনো মন্তব্য করেননি। টিকটক কর্তৃপক্ষও আদালতের রায়ের পর বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

আরবি/এফআই

Link copied!