× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০৯:১৫ পিএম

৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটকের রিচার্জ সেবা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০৯:১৫ পিএম

টেলিটকের অফিসিয়াল লোগো। ছবি- সংগৃহীত

টেলিটকের অফিসিয়াল লোগো। ছবি- সংগৃহীত

দ্রুত গতির মোবাইল ইন্টারনেট সেবার মানোন্নয়ন কার্যক্রমের জন্য ৬ ঘণ্টা বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটকের সকল ধরনের রিচার্জ সেবা।

রোববার (২২ জুন) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামীকাল সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত টেলিটকের নম্বরে সকল ধরনের রিচার্জ সেবা বন্ধ থাকবে।

অর্থাৎ, মঙ্গলবার সকাল ৬টা থেকে আবারও রিচার্জ করতে পারবেন টেলিটকের গ্রাহকেরা।

অবশ্য সাময়িক অসুবিধার জন্য ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে টেলিটক।

রূপালী বাংলাদেশ

Link copied!