× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৮:১২ পিএম

ফেসবুক ভিডিও থেকে যারা আয় করতেন, তাদের জন্য দুঃসংবাদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৮:১২ পিএম

ফেসবুক ব্যবহারীর হাতে স্মার্টফোন। ছবি- সংগৃহীত

ফেসবুক ব্যবহারীর হাতে স্মার্টফোন। ছবি- সংগৃহীত

ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মেটার নতুন সিদ্ধান্ত। এখন থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও আপলোড করা যাবে না—সব ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। ফলে ফেসবুক ভিডিও থেকে সরাসরি অর্থ আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।

মেটার এক সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করুন না কেন—তা ছোট হোক বা বড়—সবই এখন থেকে রিলস হিসেবেই প্রকাশিত হবে। 

অর্থাৎ ভিডিও ও রিলস নামে দুটি আলাদা ফিচার আর থাকছে না। ভিডিও ও রিলসকে একীভূত করে চালু করা হচ্ছে একটি ‘ইউনিফায়েড ভিডিও ইন্টারফেস’, যা ব্যবহারকারীদের জন্য ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ার করাকে সহজ করে তুলবে।

আগে ফেসবুক রিলসে সর্বোচ্চ ৬০ থেকে ৯০ সেকেন্ডের ভিডিও আপলোড করা যেত। তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও উঠে যাচ্ছে। এখন থেকে ব্যবহারকারীরা ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা ১০ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন—তবে সেগুলো রিলস হিসেবেই গণ্য হবে।

এই পরিবর্তনের ফলে আগের মতো ফেসবুক ভিডিও থেকে আলাদা কোনো মনেটাইজেশন সুবিধা থাকবে না। কনটেন্ট নির্মাতারা এখন থেকে কেবল রিলসের জন্য নির্ধারিত নীতিমালার আওতায় আয় করতে পারবেন। এতে করে যারা দীর্ঘ ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করতেন, তাদের নতুন এই কাঠামোতে মানিয়ে নিতে হবে।

মেটা জানিয়েছে, নতুন ফিচারের সঙ্গে আরও কিছু ‘ক্রিয়েটিভ টুলস’ ও ‘এডিটিং অপশন’ যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই ব্যবহারকারীরা সহজে ভিডিওতে কাট, ফিল্টার, টেক্সট ও মিউজিক যুক্ত করতে পারবেন।

ফেসবুকের এ সিদ্ধান্ত ভিডিওভিত্তিক কনটেন্ট ব্যবহার বাড়াতে সহায়ক হলেও আয়ের ক্ষেত্রে কনটেন্ট নির্মাতাদের নতুন কৌশল ও পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!