ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এইচএসসি পাসে লাজ ফার্মায় চাকরি, পাবেন আবাসন সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৩:০৫ পিএম
ছবি : সংগৃহীত

লাজ ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সর্ববৃহৎ খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানটি সিনিয়র সেলসম্যান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ মে পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে  লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা লিমিটেড

পদের নাম: সিনিয়র সেলসম্যান

লোকবল নিয়োগ: ১৫ জন 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল/ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: ফার্মেসীতে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (রামপুরা)

বেতন: ১২,০০০-২৫,০০০ টাকা (মাসিক)  

অন্যান্য সুবিধা: আবাসন সুবিধা, সকালের নাস্তা, ঈদ বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।