পটুয়াখালী জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচটি পদে সাতজনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৮ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের সরাসরি/ডাকযোগে আবেদন করতে হবে।
একনজরে জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: পটুয়াখালী জেলা পরিষদ
পদসংখ্যা: ৫
লোকবল নিয়োগ: ৭ জন
পদের নাম: সহকারী হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি
পদের নাম: নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১
বেতন: ৯৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। হালকা যান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ইংরেজি ও বাংলা শব্দ পড়ার সাধারণ জ্ঞান থাকতে হবে।
পদের নাম: বার্তা বাহক
পদসংখ্যা: ১
বেতন: ৮২৫০-২১,২৫০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩
বেতন: ৮২৫০-২১,২৫০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
আবেদনের নিয়ম: খামের ওপর পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখপূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ পটুয়াখালী বরাবরে সরাসরি/ডাকযোগে আবেদন করতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

