ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রাইম ব্যাংকে চাকরি, যেকোনো বয়সে আবেদন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:১১ পিএম
ছবি- সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগে ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগে ১৭ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি

বিভাগের নাম: রিসার্চ অ্যান্ড ইনোভেশন

পদের নাম: অ্যাসোসিয়েট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

আবেদনের যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন