ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুনদের ইসলামী ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০২:২১ পিএম
ইসলামী ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ জানুয়ারি পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

পদের নাম: ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।