ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনবল নেবে বসুন্ধরা গ্রুপ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:৪৯ এএম
ছবি : সংগৃহীত

বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সিমেন্ট ডিস্ট্রিবিউশন বিভাগ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম : বসুন্ধরা গ্রুপ

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ

বিভাগ : সিমেন্ট ডিস্ট্রিবিউশন

পদসংখ্যা : ৪টি 

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : চালান এবং প্রেরণের নথি প্রস্তুত এবং যাচাইয়ে দক্ষতা 

অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে 

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

বয়সসীমা : নির্ধারিত নয়

কর্মস্থল : গাজীপুর (কালীগঞ্জ), মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ (বন্দর), পটুয়াখালী (পটুয়াখালী সদর)

বেতন : আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, খাবার ভাতা এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।