ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনবল নেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১১:৩৬ এএম
ছবি : সংগৃহীত

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইন্টারন্যাশনাল ডিভিশন (এসও-এফএভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

পদের নাম: ইন্টারন্যাশনাল ডিভিশন (এসও-এফএভিপি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আন্তর্জাতিক ব্যাংকিং কমপ্লায়েন্স এবং নিয়ন্ত্রক মান সম্পর্কে ভালো ধারণা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ৩৪ থেকে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।