× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:৫৫ পিএম

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালকে ভারতে পালাতে সাহায্যকারী ২ জন রিমান্ডে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:৫৫ পিএম

ঢাকার সিএমএম আদালত ভবনে বিয়ন দিউ ও সঞ্জয় চিসিম। ছবি- সংগৃহীত

ঢাকার সিএমএম আদালত ভবনে বিয়ন দিউ ও সঞ্জয় চিসিম। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার হওয়া সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে ঢাকার আদালত তিন দিনের দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা, মতিঝিল থানার পুলিশ পরিদর্শক ফয়সাল আহম্মেদ, তাদেরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও অজ্ঞাতনামা সহযোগীদের অবৈধভাবে ভারতে পালাতে সরাসরি সহায়তা করেছেন। এর মধ্যে সিবিয়ন দিউ ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলার সাবেক সংসদ সদস্য জুয়েল আড়েংয়ের ভাগনে এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে মানুষ ও মালামাল পারাপারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছেন।

পুলিশের মতে, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা খুব গুরুত্বপূর্ণ। এতে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী ও অন্য সহযোগীদের শনাক্তকরণ, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার অর্থদাতা ও মদদদাতাদের চিহ্নিত করা সম্ভব হবে। এ ছাড়া, আসামিদের জিজ্ঞাসাবাদ করে জানা যাবে, সীমান্ত পার হওয়ার সময় কাদের সহায়তা নেওয়া হয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার অন্যান্য সহযোগী ও পরিকল্পনাকারীদের শনাক্ত করা, হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর দিন, ১২ ডিসেম্বর, রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। তিনি তখন ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

মাথার গুলির কিছু অংশ ব্রেনে রয়ে যাওয়ায় পরিবারের ইচ্ছায় পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে তার ভাই ওমর বিন হাদি ও বন্ধু আমিনুল হাসান ফয়সাল রয়েছেন।

Link copied!