× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:৫৬ পিএম

হাদি হত্যার মামলায় তিন আসামিকে তিন দিনের রিমান্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:৫৬ পিএম

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদি। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদি। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হত্যা মামলায় সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালকেও তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে সিবিউন ও সঞ্জয়ের দুই দফায় ৮ দিনের রিমান্ডে ছিলেন।

গত ১৬ ডিসেম্বর র‍্যাব-১১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান পরিচালনা করে ফয়সালকে আটক করে। অভিযানের সময় পানির ভেতর থেকে হাদি হত্যা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ফয়সালকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ।

আবেদনে বলা হয়, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। মামলার এজাহারনামীয় ও পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়ার তথ্য অনুযায়ী আসামি ফয়সালের দেখানো মতে নরসিংদী জেলার সদর মডেল থানাধীন তরোয়া বিল থেকে গত ১৬ ডিসেম্বর রাত ১১টার দিকে পিস্তল ও গুলি উদ্ধার করে। নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

তদন্ত কর্মকর্তা বলেন, ‘ধারণা করা হচ্ছে, ফয়সালের দেখানো মতে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পল্টনে চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। অস্ত্রের উৎস ও সরবরাহকারী সম্পর্কে জিজ্ঞাসাবাদ, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার, ইন্ধনদাতাদের সনাক্ত ও গ্রেপ্তার, পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

Link copied!