× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১২:১৯ পিএম

কর্মঘণ্টায় ফেসবুক ব্যবহার করলে কঠোর ব্যবস্থা : প্রধান বিচারপতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১২:১৯ পিএম

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী অধস্তন আদালতের বিচারকদের ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, কর্মঘণ্টার মধ্যে কোনো বিচারক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমন প্রমাণ পেলে সেটি তার বিচারিক জীবনের জন্য গুরুতর প্রভাব ফেলবে।

সম্প্রতি দেশের সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে প্রধান বিচারপতি এই হুঁশিয়ারি দেন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অভিভাষণে তিনি আদালতের পরিবেশ রক্ষা, দ্রুততম সময়ে রায় প্রদান, সততা বজায় রাখা এবং বহিরাগতদের কোর্টে প্রবেশ নিষিদ্ধের নির্দেশ দেন।

প্রধান বিচারপতি অভিভাষণে বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে। বিচারক হিসেবে আপনাদের সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে আশ্রয় দেওয়া যাবে না। বিচার বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণিত অনিয়ম বা দুর্নীতির ক্ষেত্রে কড়াভাবে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, বিচারকরা তিন-সাত দিনের মধ্যে রায় প্রদান করবেন। রায় প্রদানে বিলম্ব হলে পুনরায় নথি পর্যালোচনা করতে হবে, যা সময়ের অপচয় এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি সৃষ্টি করবে। সেজন্য আদালতের কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণের পরিবেশ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশও দেন। তিনি বলেন, কেবল আইনজীবী ও মামলার পক্ষগণ এজলাস কক্ষে প্রবেশ করবে। আদালত প্রাঙ্গণ হকার বা বিক্রেতাদের জন্য উন্মুক্ত নয়। আইনজীবীদের ড্রেসকোড মেনে চলা নিশ্চিত করতে হবে।

অধস্তন আদালতের অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুপুরে খাবার ও নামাজের বিরতির সময়ও নির্ধারিত রয়েছে।

Link copied!