× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৪:২৮ পিএম

হাইকোর্টের ৬৬ বেঞ্চ পুনর্গঠন, ৫ বিচারপতি বিচারকাজের বাইরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৪:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। নতুন এই বেঞ্চ তালিকায় অভিযোগ ওঠা বিচারপতি এম আর হাসানসহ ৫ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে।

বিচারকাজ থেকে বাদ পড়া অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি মামনুন রহমান, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আশরাফুল কামাল।

শনিবার (০৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়। অবকাশকালীন ছুটি শেষে রোববার (০৪ জানুয়ারি) থেকে এসব বেঞ্চে নিয়মিত বিচারকাজ শুরু হবে।

এদিকে নতুন বছরের প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!