× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৭:৩৬ পিএম

অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৭:৩৬ পিএম

সুপ্রিম কোর্ট। ছবি- সংগৃহীত

সুপ্রিম কোর্ট। ছবি- সংগৃহীত

ভবিষ্যতে সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননার দায় নিতে হবে বলে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সুপ্রিম কোর্টের মিডিয়া ফোকাল পার্সন বা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সংবাদটির সত্যতা যাচাই করবেন। এ ধরনের যাচাই না করিলে সংবাদ প্রকাশের জন্য আইনানুগ দায়ভার গ্রহণ করতে হবে।

স্মরণ করানো হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করায় আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এবং বেঞ্চ প্রদান না করায় হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি ছুটিতে গিয়েছেন’—এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছিল। সুপ্রিম কোর্ট তা সম্পূর্ণরূপে অসত্য ও বিভ্রান্তিকর এবং দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্নকারী উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তার মায়ের অসুস্থতার কারণে ছুটি গ্রহণ করেছেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় সাময়িকভাবে বিচারকার্যে অংশগ্রহণ করতে পারছেন না। এই বিষয়গুলোর সাথে গণমাধ্যমে প্রচারিত সংবাদগুলোর কোনো সম্পর্ক নেই।

Link copied!