× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১২:৫৩ পিএম

হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১২:৫৩ পিএম

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলার রায় জানা যাবে ২ ফেব্রুয়ারি। শেখ হাসিনা ও ববি ছাড়াও তার বোন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জন এ মামলার আসামি।

ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক রবিউল আলম রোববার (১৮ জানুয়ারি) রায়ের এ তারিখ ধার্য করেন। আজ আদালতে মামলার আসামি খুরশীদ আলমের উপস্থিতিতে চূড়ান্ত যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। খুরশীদ আলম এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি। তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান গত বছরের ১৩ জানুয়ারি এ মামলা করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ মোট ১৮ জনের নাম ছিল।

দুদক গত বছরের ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ৩১ জুলাই বিচারক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন। আজ যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!