× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০১:৪৫ পিএম

৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০১:৪৫ পিএম

সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামক একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও একমোডেশন বিল তৈরি করে এই বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এই জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমানকে এই নতুন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন।

এ সময় আদালতে সালমান এফ রহমানের কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। তবে তারা এ মামলায় শুনানি না করলেও আদালতে এ রিমান্ডের যৌক্তিকতা নেই বলে উল্লেখ করেন।

দুদকের আইনজীবীরা তার রিমান্ডের পক্ষে শুনানি করেন। পরে আদালত দুদকের আবেদন আমলে নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই ঘটনায় গত বছরের ৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!